করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যক্ষেণ : কমলগঞ্জে ৮ মামলায় ৮ হাজার ৪ টাকা জরিমানা আদায় 

April 20, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস প্রতিরোধে কমলগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যবেক্ষণকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলা হয়েছে। মামলায় মোটরসাইকেল আরোহী ও দোকানদারদের কাছ থেকে নগদ ৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। রোববার ১৯ এপ্রিল সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চেšধুরীর নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানকালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চেšধুরী ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতিরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কড়া পর্যক্ষেনকালে হেলমেটবিহিন মোটরসাইকেল চালনা, বিনা কারণে ঘুরে বেড়ানোসহ নানা অপরাধে ১৮৬০ ধারার ১৮৮ উপধারা ও ২৬৯ উপধারায় ৮টি মামলায় ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

পর্যবেক্ষণকালে নিত্য প্রয়োজনীয় মোদী দোকান ও খাদ্য সামগ্রীর দোকান ও ফার্মেসীতে বেশী লোক সমাগম না করে ব্যবসা করার নির্দেশনা দেওয়া হয়। রাস্তাঘাটে অহেতুক কেউ বের না হতেও বলা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালন্ াকরে ৮টি মামলা করে জরিমানা আদায় করার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com