কুলাউড়ায় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র খাদ্য সহায়তা

April 22, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় যুক্তরাজ্যস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের আর্থিক সহযোগিতায়  কুলাউড়া পৌরসভাসহ ৫টি ইউনিয়নের ১২০ জন কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়ে।

২১ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে এই খাদ্য সহায়তা কর্মহীনদের হাতে তুলে দেয়া হয়। দুপুরে পৌরশহরের  উছলাপাড়াস্থ মরহুম আব্দুস ছালাম চেয়ারম্যানের বাড়ির সম্মুখে আনুষ্টানিকভাবে খাদ্য সামগ্রী বিতরন করেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু, রাউৎগাঁও  ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাধারন সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো:ফাহাদ আলম তোফায়েল, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, বিআরডিবির ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও সমাজসেবক খন্দকার আব্দুর রহিম টিপু প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ লিটার তেল,  কেজি চানা,  কেজি ডাল,১ কেজি পিয়াজ । এক টেলিকনফারেন্সে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ রানা ও সাধারন সম্পাদক খন্দকার আব্দুল করিম নিপু স্বল্প পরিসরে উক্ত বরাদ্ধ দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, করোনা পরিস্থিতিতে সারা বিশ্ব আজ ক্ষতিগ্রস্থ। বৃটেনে আমরা লকডাউনের মধ্যে রয়েছি। এর পরেও জম্মমাটি কুলাউড়ার কিছু মানুষের জন্য হলেও পাশের থাকার অভিপ্রায় নিয়ে আমাদের ক্ষুদ্র এ প্রয়াসে যারা সহযোগীতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com