বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসি তাহেরুল ইসলাম অসহায় ও দরিদ্র পরিবারকে অর্থ প্রদান
April 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর থানার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের আশিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসি তাহেরুল ইসলাম ভমর এর পক্ষ থেকে অসহায় দরিদ্র ৬’শ জন পরিবারের অর্থ সহযোগিতা করেন। মাথাপিছু ১২০০ টাকা করে মোট ৬০০ জনকে এই অর্থ প্রদান করেন।
উল্লেখ্য আশিয়া গ্রাম ও মমরুজপুর, হরিপুর, গধাদর, সম্পাসি মোট ৫ টি গ্রামে এই দরিদ্রদের মধ্যে ২২ এপ্রিল রাতের আধারে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এই নগদ অর্থ বিতরণ করেন। এসময় তাহেরুল ইসলাম (ভমর) এর সাথে অর্থ বিতরনে সহযোগিতায় ছিলেন মোয়াজ্জেম হোসেন, সোহেল আহমদ, কায়দর আহমদ, সোহাগ আহমদ, গিয়াসউদ্দিন ফয়েজ ও মুন্না মিয়া।
তাহেরুল ইসলাম ভমর বললেন দান এক হাতে দিলে অন্য হাতে যেনো না যানে।



মন্তব্য করুন