কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনের ৫০ পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী উপহার

April 23, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর উদ্যোগে ৫০টি পরিবারের রমজানের খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি শহীদ সাগ্নিক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

উপহার বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ লিটার সোয়াবিন, ১ কেজি আলু, আধা কেজি মশুরি ডাল, আধা কেজি মুড়ি, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই।

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী প্রধান কবি নুরজাহান রহমান শিল্পী জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে সামান্য কিছু রমজানের উপহার সামগ্রী প্রদান করতে পেরে আমি সত্যিই আনন্দিত। মানবতার কল্যাণে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে সব সময় কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com