কমলগঞ্জ পৌরসভায় ৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

April 23, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার হতদরিদ্র ও অসহায় ৫০পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ। চাল, ডাল আলু প্যাকেটজাত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com