কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৮ হাজার ৫শত টাকা জরিমানা

April 24, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি মামলায় নগদ ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হকের নেতৃত্বে ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনা এলাকার কলেজ রোডে বিভিন্ন অপরাধে ব্যবসা প্রতিষ্ঠান ও একজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে এ জরিমানা আদায় করেন।

 উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চলমান অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সার্বক্ষনিক মনিটরিং এ আছেন। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম সীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com