কমলগঞ্জের মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দাশ চৌধুরীর মৃত্যু ॥ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

April 24, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনয়িনের শ্রীনাথপুর (বাবুরবাজার) গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মৃণাল কান্তি দাশ চৌধুরী (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ২৪ এপ্রিল সকাল ১০টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন।

অবিবাহিত এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুকালে ৪ ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শ্রীনাথপুর গ্রামে স্মশানঘাটে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল মুনিম তরফদারের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ গার্ড অব অনার প্রদর্শণ করার পর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল কুমার দাশ, প্রয়াতের ভাই বীর মুক্তিযোদ্ধা ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ সানোয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com