কুলাউড়া পৌরসভায় ২ হাজার পরিবারে রমজানের উপহার দিলেন মেয়র প্রার্থী শাহজাহান

April 25, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভায় করোনা পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনায় যানবাহনসহ সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক সহস্রাধিক শ্রমজীবী নিম্নআয়ের মানুষ। এদের মধ্যে বেশিরভাগ হচ্ছেন, হোটেল-রেস্তোরা শ্রমিক, ডেকোরেটার্স শ্রমিক,রিকশা শ্রমিকসহ বিভিন্ন পরিবহন শ্রমিক।  সামাজিক দূরত্ব নিশ্চিতে তাদের মধ্যে অনেকেই প্রশাসনের ভয়ে প্রবেশ করতে পারছেনা এতে করে তারা গৃহবন্দী হয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে।

তাঁদের সেই কষ্টের কথা চিন্তা করে মানবিক ডাকে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি, হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট  সমাজসেবক ও মেয়র প্রার্থী  মো: শাহজাহান মিয়া। তাঁর নিজ উদ্যোগে কুলাউড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডের কমর্হীন নিম্নআয়ের  দুই হাজার পরিবারের মাঝে রমজানের উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার ও শুক্রবার রাতে তারাবির নামাজের পর তিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিবারের অন্যান্য সদস্যসহ শোভাকাঙ্খীদের নিয়ে নিজে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী  (প্রতিটি পরিবারকে ৪ কেজি চাল,১ কেজি ছোলা,২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ,১ লিটার তেলসহ মোট ৯ কেজি পরিমান খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এর আগে তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে নিজে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রস্তুত করেন।

এক প্রতিক্রিয়ায় সমাজসেবক মো:  শাহজাহান মিয়া জানান, করোনার ভয়াল থাবায় পৌরসভার অনেক কর্মজীবী পরিবার আজ খুবই কষ্টে দিনাতিপাত করছে। এই সংকটময় মুহুর্তে তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য  আমাদের পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধরনের খাদ্য সহায়তা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “কুলাউড়া পৌরসভায় ২ হাজার পরিবারে রমজানের উপহার দিলেন মেয়র প্রার্থী শাহজাহান”

  1. আমার জানা মতে উত্তর জয়পাশা ৬নং ওয়ার্ড কোন লোক এরকম উপহার পাইছে তো মনে হয় না।তাই যদি রক্ষক এর কাছে না দিয়ে যদি বক্ষুক এর কাছে দেন,তাহলে সে নিজেই সাবার করবে।তাই সঠিক মানুষ বাচাই করে মানুষের ধারে পৌছে দিন।তো মানুষ ও আপনাকে মনে রাখবে।

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com