কুলাউড়ায় জরিমানা করেও মানানো যাচ্ছেনা না নিয়ম

April 27, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি আদেশ অমান্য করায় ১০ জনকে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ২৭ এপ্রিল সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় তার সাথে ছিলেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান।

ইউএনও জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা ও সামাজিক দূরত্ব না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে ১৮ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। কোন ভাবেই জরিমানা করেও মানানো যাচ্ছেনা আইন বা নিয়ম।

তিনি আরও জানান, করোনাভাইরাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com