কুলাউড়ায় কালটি চা বাগানে শ্রমিকদের মজরি ও অন্যান্য সুবিধার দাবীতে ভুখা মিছিল ও সমাবেশ

এইচ ডি রুবেল॥ মৌলভীবাজারের কুলাউড়ায় কালটি চা বাগানের শ্রমিকরা গত ১৩ সাপ্তাহ থেকে বেতনের দাবীতে ভুখা মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার ২৮ এপ্রিল দূপুরে কালটি চা বাগানের দূর্গা মান্ডপ মাঠে বাগানের বিভিন্ন বস্তি থেকে জড়োহন শ্রমিকরা। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন পঞ্চায়ত কমটির সভাপতি শম্ভু দাস চৌধুরী, সাধারণ সাধারন বাবু উত্তম কালোয়ার, কামর্ধা ইউপি ৯ ওয়ার্ডের সদস্য ও শ্রমিক নেতা লছমী নারায়ন কমকি, বশ্বি জিৎ দাস, চন্দন সাগর গোয়ালা, ছাত্র নেতা মোহন রবি দাস, ইউপি সদস্য বাবু লছমী নারায়ন কমিক সহ অন্যান্যরা।
বক্তরা বলেন, একদিকে না খেয়ে মরছে শ্রমিকরা অন্য করোনা ভাইরাসের ভয় নিয়ে গত ১৯ মার্চ কুলাউড়া শহরে ১২ সাপ্তাহ বেতনের দাবীতে গেলে ২৪ ঘন্টা সময় নিয়ে ছিলেন স্থানীয় প্রশাসন। এ সময়ের মধ্যে কোন সমাধান না পেয়ে আবারোও বাগানে আজ সমাবেশ কর্মসূচী পালন করলাম। তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনের মাধ্যমে সমাধানের দাবী করেন।



মন্তব্য করুন