কমলগঞ্জে মুস্তাকিন ফাউন্ডেশন এর পক্ষ ত্রাণ বিতরণ

April 29, 2020,

মিজান শিপু॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের বাজার মাদ্রাসা জামেয়া আরেবিয়া সংলগ্ন রেলওয়ে কলোনির বাসিন্দা মনোয়ারা বেগম (৬০), পুত্র বধু কুলছুমা বেগম (৩৬) কে ২ অবুঝ শিশুসহ সাথে নিয়ে বসবাস করতেছেন। বিধবা বৃদ্ধা মহিলার একমাত্র পুত্র দ্বিতীয় স্ত্রী সন্তানদের কে ছেড়ে অন্যত্র মৌলভীবাজার সদর উপজেলার একটি গ্রামে বসবাস করার কারনে অত্র পরিবার চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯:৩০ মিনিটে সরেজমিন বৃদ্ধা মহিলাকে কান্নারত অবস্থায় দেখে কান্নার কারন জিজ্ঞেস করলে বলেন বাবা আমার ঘরে খাবারের কিছু নেই পুত্র বধু ও নাতী নাতনি কে সাথে নিয়ে উপোস থাকতে হচ্ছে। অত্যন্ত অমানবিক এ দৃশ্য দেখে চোখের পানি সংগবরণ করতে না পেরে মুস্তাকিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে জরুরী ভাবে সুয়াবিন তেল, পেঁয়াজ, ডাল, ছোলা, চাল, প্রদান করা হয়।

এ রির্পোট লেখা পযর্ন্ত অদ্ধ্যাবধি অবিভাবক বিহীন হত দরিদ্র এ পরিবারের পাশে এসে কেউ দাঁড়ায়নি। কোনো ধরনের ত্রাণ পাননি বলে জানান ভুক্ত ভোগী পরিবার। শমশেরনগর পুলিশ ফাড়ির এস আই শাহ্ আলম ব্যক্তি উদ্যোগে তাৎক্ষনিক ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com