কুলাউড়ায় করোনায় আক্রান্তদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌছল

April 29, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় করোনায় আক্রান্তদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেয়া হয়েছে।

২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর নির্দেশনায় করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লিখা ঝুড়িতে উপহার সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তৈল ২ লিটার, ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি, খেজুর ১ কেজি, জিলাপি ১ কেজি, নিমকি ১ কেজি, চিনি ১ কেজি, বাচ্চাদের জন্য চকলেট, ফল মাল্টা, লেবু, সিভিট ও নগদ তিন হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম প্রমুখ।

উল্লেখ্য, এখন পর্যন্ত কুলাউড়ায় পুলিশ সহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন একই পরিবারের ৩ জন তাঁদের বাড়ি উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com