চাতলাপুর চা বাগানের ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্য সহায়তা দিল ন্যাজারিন মিশন

April 29, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস মোকাবেলায় কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের দরিদ্র অসহায় ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খ্রিষ্টীয় ধর্মীয় সংগঠন ন্যাজারিন মিশন বাংলাদেশ এর উদ্যোগে বুধবার ২৯ এপ্রিল দূপুরে চাতলাপুরের চৌচল্লিশ পাট্টা এলাকার শিশু উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের সদস্য রাম জনম ভর, ন্যাজারিন মিশন বাংলাদেশ আঞ্চলিক কর্মকর্তা তরুন বারিকদার, চাতলাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন বাউরী, সাজু রায়, মমি নায়েক প্রমুখ। উদ্যোক্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষজন এখন গৃহবন্ধী। ফলে দুর্ভোগে পড়েছেন দুঃস্থ ও অসহায় মানুষজন। তাই সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি মানবিক বিবেচনায় অসহায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে এসেছে ন্যাজারিন মিশন বাংলাদেশ।

৭৭টি পরিবারে প্রতি পরিবারের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সুজি, লবন, সাবান ও বিস্কুট।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com