রমজান উপলক্ষে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সম্পাদকের অন্যরকম উদ্যোগ

April 30, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজীব রমজান মাসের তাৎপর্য বজায় রাখতে ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রয়োজনের তাগিদে বাজারে আসা মানুষজন যাতে মনে মনে সার্বক্ষনিক আল্লাহর গুনগত নাম সমুহ জপ করতে পারে সে লক্ষে কিছু তাসবিহ প্রিন্ট-লেমেনেটিং করে টাঙ্গিয়ে দিলেন দোকানে দোকানে।

বুধবার ২৯ এপ্রিল রাতে বাজরের প্রত্যেক দোকানের সামনে টাঙ্গিয়ে দেন ছাত্রলীগ নেতা সজীব। এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকির হোসেন পান্না, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাসেল আহমদ, ও ছাত্রলীগ নেতা কামাল প্রমূখ।

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব বলেন, রোজা রেখে যারাই বাজারে আসেন, তারা একে অন্যের সাথে অযথা কথা বলে অনেক সময় নিজের অজান্তেই গুনাহের কাজ করে ফেলেন। সেই গুনাহকে সওয়াবে রুপান্তরিত করতে আমার এই ক্ষুদ্র উদ্যোগ। রমজান মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করবেন বলে জানা তিনি।

তিনি আরও বলেন, যখন ধর্মপ্রান রোজাদার দোকানে যাবেন এবং দোকানে লাগানো আল্লাহর গুনগত নাম মনে মনে উচ্চারণ করবেন আল্লাহ একবার উচ্চারণের কারনে ৭০ টা সওয়াব পাবেন তখন আমার ভাগেও কিছু সওয়াব জমা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com