কমলগঞ্জ প্রেসক্লাবকে পুলিশ সুপারের ফেইস শিল্ড উপহার
May 1, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ “পুলিশ সাংবাদিক করোনাযুদ্ধে, সবাই আমরা এক কাতারে” মহামারি করোনাভাইরাসের এই পরিস্থিতিতেও ঘরে বসে নেই সাংবাদিকরা। আইনশৃংখলা রক্ষায় ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন পুলিশ সদস্যরা। এমন অবস্থায় মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সুরক্ষায় ফেইস শিল্ড উপহার পাঠিয়েছেন।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপারের পক্ষে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ আরিফুর রহমান কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ^জিত রায় ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের হাতে ফেইস শিল্ড এর প্যাকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বি, সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।



মন্তব্য করুন