কমলগঞ্জে  ৫০টি শব্দকর পরিবারের মাঝে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের খাদ্যসামগ্রী বিতরণ

May 2, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে মরণব্যাধি করোনাভাইরাস মোকাবেলায় ৫০টি শব্দকর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট। ১ মে শুক্রবার বিকেলে কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সম্মুখে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শব্দকর সমাজের দরিদ্র ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আনসার শোকরানা মান্না, জয়বাংলা পরিষদের সভাপতি এ এইচ ইমন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সালাহ্উদ্দিন শুভ, হৃদয় ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যান ট্রাষ্টের ধারাবাহিক উপহার প্রদানের অংশ হিসাবে ট্রাষ্টের পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজিরগাঁও ও নছরতপুর গ্রামের হতদরিদ্র অসহায় দিনমজুর ৫০ টি পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com