কমলগঞ্জে সামাজিক দুরত্ব নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

May 2, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করায় শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় নগদ ১২ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়। শনিবার ২ মে দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ল্যা. মামুন ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী।

পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা না মেনে দোকান পাট খোলা রাখা, হেলমেট বিহিন মোটরসাইকেল চালানো ও মূল্য তালিকা না রাখার কারণে শমশেরনগর বাজারে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ৮টি মামলায় নগদ ১২ হাজার ৩শ’ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

কমলগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী যৌথ  অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮টি মামলায় নগদ ১২ হাজার ৩শ’টাকা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com