কমলগঞ্জে সামাজিক দুরত্ব নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কমলগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করায় উপজেলার মুন্সীবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মামলায় নগদ ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার ৪ মে দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হকের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মামুন ও কমলগঞ্জ থানার পুলিশ।
পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা না মেনে দোকান পাট খোলা রাখা, হেলমেট বিহিন মোটরসাইকেল চালানো ও মূল্য তালিকা না রাখার কারণে মুন্সীবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে ৫টি মামলায় নগদ ৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম আশেকুল হক যৌথ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় নগদ ৩ হাজার ৫শ’টাকা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন