কমলগঞ্জে অর্ধশতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

May 6, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ বৈশি^ক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে কর্মহীন অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৫ মে বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় শমশেরনগর-মৌলভীবাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ময়দানে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস, এ, চৌধুরী জয় এর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে চাল, তেল, ডাল ও আলু বিতরণ করা হয়। এসময় শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ, সাংবাদিক আলমগীর হোসেন ও বিশিষ্ট আমদানী-রপ্তানী কারক ব্যবসায়ী এনামুল হক এমরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক ও মানবাধিকার কর্মী রোটারিয়ান এস, এ, চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমি ব্যক্তিগতভাবে ও কয়েকটি উদ্যোগের সাথে শরীক হওয়ার চেস্টা করেছি। সেই সাথে আমার বন্ধু মহল, আত্মীয়স্বজন, ব্যবসায়ী ও ঘনিষ্ঠজনদের কাছে অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই। তারা সেই আহবানে সাড়া দিয়ে নানাভাবে সহযোগিতা করেছেন। যার ফলে টার্গেটকৃত ১০০ জনের মধ্যে প্রথম ধাপে ৫১জনকে খাদ্য সহায়তা করা সম্ভব হয়েছে। বাকীদেরও দ্রুত খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com