কমলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মারামারি: আহত ১

May 6, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাবাজারে পর্ব শত্রুতার জের ধরে সংঘঠিত মারামারিতে কাঠমিস্ত্রি স্বপন মিয়া স্ত্রী নাজমা বেগম (৩৮) আহত হয়েছেন। মঙ্গলবার  ৫ মে ভানুগাছ বাজারের মাছবাজারের পাশে আশিক মিয়ার বাসাতে উক্ত ঘটনাটি ঘটে। উভয়েই আসিক মিয়ার বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে।

জানাযায়, সকালে পাশের ঘর থেকে জুলেখা (৪০) বাসার মালিক আসিক মিয়ার স্ত্রীর সাথে নাজমা বেগমের আঙ্গিনায় নাগনো সবজির ক্ষেত দেখতে গেলে উভয়ের মাঝে বাঁক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে নাজমা বেগমের ছেলে ছুটে এসে হাতে থাকা কাঠের খন্ড দিয়ে জুলেখাকে আঘাত দিলে আঘাতটি তার মা নাজমা বেগমের হাতে লাগেল তিনি আহত হন। সাথে সাথে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে স্বাস্থ্য কর্মকর্তা আহতের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন।

জুলেখা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার মেয়েদের বিয়ের আলাপ আসলে তারা বাঁধা দিয়ে বিয়ে ভেঙ্গে দেয়। তারা সবসময় আমাদের সাথে খারাপ খারাপ কথা মানুষদের বলে। আজকে আমি বাসার মালিকের সাথে গেলে তারা আমাকে মেরেফেলার চেষ্টা করে।

আহতের স্বামী স্বপন মিয়া বলেন, আমি এই মালিকে বাসাতে অনেক দিন ধরে ভাড়া থাকছি, জুলেখারা সব সময় আমাদের সাথে যে কোন বিষয়ে আমাদেরকে মারতে ছুটে আসে, আগেও একবার আমার তিন মেয়েকে মেরে আহত করে।

সংশ্লিষ্ট কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আগেও তাদের অনেক ঝামেলার মিমাংসা করে দিয়েছি। আজকের ঘটনায় পৌরসভায় লিখিত অভিযোগ দেয়ার কথা বলেছি, অভিযোগ দিলে আমরা বিষয়টি দেখবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com