কমলগঞ্জে মনিপুরী ১২০ পরিবার পেল জেলা প্রশাসকের ত্রান
May 12, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কর্মহীন মুসলিম মনিপুরী সম্প্রদায়ের ১২০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী পাঠালেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। জেলা প্রশাসকের পক্ষ থেকে মণিপুরী লোকদের হাতে তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। ১১ মে সোমবার দুপুর ১২টায় আদমপুর জিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামািজক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যের প্যাকেট বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, অধ্যক্ষ নুরুল ইসলাম, আদমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাাফিজুর রহমান, হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও সমাজসেবক শাব্বির এলাহী প্রমুখ।



মন্তব্য করুন