৯ দিন পর খুলেছে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা

May 12, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে একমাত্র টেজারী শাখা সোনালী ব্যাংকের কমলগঞ্জ শাখার একজন কর্মকর্তা ও একজন নিরাপত্তাকর্মী আনসার সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের বরাত দিয়ে আঞ্চলিক শাখা মৌলভীবাজার সোনালী ব্যাংক আঞ্চলিক শাখা কমলগঞ্জ শাখাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছিল। পরবর্তীতে এ শাখার একজন পিয়নও করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলার একমাত্র ট্রেজারী ব্যাংক শাখা থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সুবিধাভোগীদের ভাতা প্রাপ্তি নিয়ে দুর্ভোগ দেখা দিলে ৯ দিনের লকডাউন শেষে মঙ্গলবার ১২ মে ট্রেজারী শাখা সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা খুলেছে।

সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম বলেন, এ শাখার এক কর্মকর্তাসহ ২ জন করোনা সনাক্ত হওয়ার পর শাখাটি লকডাউন করে সকল কর্মকর্তা ও কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কমলগঞ্জ উপজেলার একমাত্র ট্রেজারী শাখা হওয়ায় ৯ দিন সরকারি লেনদেন, বেতন ভাতা নিয়ে, সরকারি কর্মকর্তা, কর্মচারী, সরকারি শিক্ষকদের বেতন ভাতা, মুক্তিযোদ্ধা, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের ভাতা উত্তোলন তুলতে পারছিলেন না। এ অবস্থায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনালী ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করলে ৯ দিন পর মঙ্গলবার থেকে লকডাউন প্রত্যাহার করে এ শাখাটি খোলা হয়েছে। তবে এ শাখার কর্মকর্তাসহ করোনা আক্রান্ত ৩ জন এখনও আইসোলেশনে রয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা গত ৯ দিন ধরে বন্ধ থাকায় বেশ দুর্ভোগে পড়তে হয়েছিল। সোনালী ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেই মঙ্গলবার থেকে শাখাটি খোলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com