প্রশাসন কে ভুল তথ্য দিয়ে আমার ছেলেকে ফাসাঁনো হয়েছে সংবাদ সস্মোলনে পিতার আর্তনাদ

May 14, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে সাম্প্রতি খাদ্র- বান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরে ৯ বস্তা চাল কালো বাজারে বিক্রির অভিযোগে গত ২৮ এপ্রিল কুলাউড়া থানা পুলিশ আব্দুল হাকিম নোবেলসহ ২জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নোবেলের পিতা আব্দুল কাইয়ুম শহরের একটি বাসায় সংবাদ সন্মোলন করেছেন।

সাংবাদিকদের কাছে লিখিত ভাবে তিনি জানান, তার ছেলে আব্দুল হাকিম নোবেলের মানসন্মান নষ্টের উদেশ্যো স্থানীয় একটি দুস্কৃতিকারী গ্রুপ সম্পুন অন্যায় ভাবে একটি নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ এনে প্রশাসন কে ভুল তথ্য দিয়ে তার ছেলেকে এ ঘটনায় ফাসাঁনো হয়েছে। তিনি বলেন তার ছেলে নোবেল দীর্ঘদিন থেকে কাদিপুর পেকুর বাজারে সুনামের সহিত পেট্রোলিয়াম ব্যবসার পাশাপাশি প্রথম শ্রেনীর একজন ঠিকাদার হিসেবে বিভিন্ন ব্যবসা বানিজ্য পরিচালনা করায় সর্বমহলে তার সুনাম রয়েছে।

তিনি বলেন, কাদিপুরে খাদ্র- বান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরে চালের প্রকৃত ডিলার হচ্ছেন আব্দুর রকিব নামে একজন। তিনি তাদের একই গ্রামের ঘনিষ্ঠজন হওয়ায় এবং ওইদিন তিনি গুরুতর অসুস্থ্য থাকায় ডিলারের অনুরোধে নোবেল গুদামে গিয়ে বৈধ দুইজন কার্ডধারীদের মাঝে ২ বস্তা চাল বিতরণ করে গুদাম বন্ধ করে আবার চলে আসেন। পরে আমরা শুনতে পারলাম কার্ডধারী দুইজন লোক তারা সিদ্ধ চাল না খাওয়ায় সুহেল মিয়ার কাছে সেই চাল বিক্রি করে দেন। আর সুহেল মিয়া সেই চাল নিয়ে বাড়িতে যাওয়ার পথে আগে থেকেই এ ঘটনাকে ভিন্নখাতে নেয়ার হীন উদ্যেশে একটি দুস্কৃতিকারী গ্রুপ তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুহেলকে আটক করে। পরে নোবেলকে ফোন দিলে সে বাজারে ছুটে যায়, যাওয়ার সাথে সাথে পুলিশ তাকে কোনো কিছু বুঝার আগেই গ্রেফতার করে ফেলে। এছাড়াও সুহেলকে আটকের সময় ২ বস্তা চাল পেয়েছে সত্য কিন্তু পরে বাকি ৭ বস্তা চাল কোথায় থেকো এলো ।  বাড়ি থেকে চাল এনে ভ্যান গাড়িতে তুলার সময় কিন্তু কোনো সরকারী বস্তা ছিলো না, পরে জানতে পারলাম সেগুলোও নাকি সরকারী চাল ছিলো, যা আমার ছেলে এ বিষয়ে কিছুই জানেনা। আব্দুল কাইয়ুম আরো বলেন, তার ছেলে নোবেল খাদ্য- বান্ধব কর্মসূচি চালের কোনো ডিলারও নন বা কোনো কালোবাজারির সাথে জড়িত নয়। তিনি তার ছেলেকে এ মিথ্যা মামলা থেকে মুক্তি এবং এঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট উদ্বর্তন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com