কমলগঞ্জে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক বাছাই

May 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। বুধবার ১৩ মে দুপুর ১২টায় কমলগঞ্জ  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ১টি পৌরসভার  উন্মুক্ত পদ্ধতিতে বাছাই অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫১০ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে ৬৭৩ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে লটারি কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী,  কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ,  উপজেলা কৃষি অফিসার আশরাফুল ইসলাম,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,  সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com