কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ মে বুধবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানার নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি মামলায় ১৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
আলাপকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা জানান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার নাজিয়া শিরিন এর নির্দেশনা ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কমলগঞ্জের শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মামলায় ১৪০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা। করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।



মন্তব্য করুন