কমলগঞ্জে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি’র পক্ষ থেকে ইউএনও, জনপ্রতিনিধি ও চিকিৎসকদের পিপিই প্রদান

May 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদে এর পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুরক্ষার জন্য ইউএনও, জনপ্রতিনিধি ও চিকিৎসকদের পিপিই প্রদান করা হয়। বুধবার দুপুর ২টায় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র পক্ষ থেকে তার ভাই উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও আশেকুল হকের হাতে উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, চিকিৎসকসহ ৪৪টি পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ফজলুল হক বাদশা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com