কমলগঞ্জে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতি, মন্ট্রিয়ল কানাডার খাদ্য সামগ্রী বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাসের প্রভাবে মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ২৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি মন্ট্রিয়ল, কানাডা।
বৃহস্পতিবার ১৪ মে বিকাল ৪টায় কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরাম কার্যালয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়ের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান আজাদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ২কেজি আলু, ২কেজি পিয়াঁজ, ১কেজি চিনি, ২কেজি ডাল, ১প্যাকেট সেমাই, ১ কেজি লবণ, ১টি লাইফবয় সাবান, ১টি কাপড় ধুয়ার সাবান, ১লিটার তেল ইত্যাদি খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে বিতরণ করা হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়ের ব্যক্তিগত পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র ১০ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতি মন্ট্রিয়ল, কানাডা এর উদ্যোগে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।



মন্তব্য করুন