চাতলাপুরের পালকিছড়া খ্রিস্টান প্রকল্পে ২৮৫ শিশুর পরিবারে খাদ্য সহায়তা

May 14, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাস সংক্রমণ দুর্যোগকালে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুরের ফাঁড়ি চা বাগান পালকিছড়া খ্রিস্টান মিশনের ২৮৫টি শিশুর পরিবারে সহায়তা হিসিবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার ১৪ মে সকাল ১০টায় প্রকল্প প্রাঙ্গণে দুর্দশাগ্রস্থ শিশুদের জন্য খাদ্য ও হাইজেনিক সামগ্রী বিতরণ করা হয়।

প্রকল্পের আহ্বায়ক রেভা জন ব্রাইট গাজীর সভাপতিত্বে ও পরিচালক শ্যামুয়েল রোকন মল্লিকের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  খাদ্য সামগ্রী বিতরণ করেন কুলাউড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী, ইউপি সদস্য গনেশ লাল গোয়ালা, সকরা ভর প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মিখায়েল পিরেগু, প্রবোধ রায়, অগ্নেষ গমেজ ও সাংবাদিক আলমগীর হোসেন।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর  প্রতি প্যাকেটে ছিল  ১৫ কেজি চাল, ২ কেজি মুশুরের ডাল, ১ লিটার ভোজ্য তেল,  ৫ কেজি আলু. ১ কেজি পিঁয়াজ ও ১ কেজি লবণ। হাইজেনিক সামগ্রীর মাঝে ছিল ১টি করে লাইফবয় সাবান, ৩টি করে হুইল সাবান, ৪টি করে মাস্ক,  একটি করে ব্যাগ, মশার কয়েল এক প্যাকেট, ১ টি করে সেফনীল হ্যান্ডওয়াস। সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী বিতরণ করা হয়। কম্প্যাশন ইন্টারনেশনাল বাংলাদেশ এর অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয় বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com