কমলগঞ্জে সংবাদপত্র বিক্রেতাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

May 15, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনাভাইরাসের প্রভাবে মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মহীন হয়ে পড়া ২০টি সংবাদপত্র বিক্রেতার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত এসব খাদ্যসামগ্রী ১৫ মে শুক্রবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ করা হয়। সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেকেব উপস্থিত ছিলেন  মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল কুমার দাশ। এ সময় সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক সালাউদ্দিন শুভ, হৃদয় ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল প্রভৃতি খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com