কমলগঞ্জে র্যাব-৯ এর হাতে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার
May 17, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জেলার কমলগঞ্জ থেকে সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) র্যাব-৯ সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্ততার করেছে।
১৫ মে শুত্রুবার র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অপারেশন কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন চৌমুহনা এলাকা থেকে হবিগঞ্জ জেলার সি আর মামলা নং- ৫৩১/১৪, দায়রা-১১৪৭/১৫ এবং হবিগঞ্জ সি আর মামলা নং-৫৩৪/১৪, দায়রা-১১৪৬/১৫ এর ১ বছরের সাজা ও ১০,৮৫,২২৭/-টাকা অর্থদন্ড প্রাপ্ত ১ জন পলাতক আসামীকে গ্র্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-মোঃ মরতুজ আলী (৫০), পিতা- মৃত ছুরত আলী, সাং- সুন্দরপুর বাজার, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন