কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

May 17, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ মে রোববার বিকাল ৪টায় ঘটিকার সময় মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪টি মামলায় নগদ ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিকাল ৪ ঘটিকার সময় দোকান পাঠ বন্ধ না করা ও করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা না মানায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি মামলায় নগদ ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার। এ সময় তিনি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মানতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com