কমলগঞ্জের সাংবাদিক পিনাকের ৩য় মৃত্যুবার্ষিকীতে হতদরিদ্রের মধ্যে খাদ্য সহায়তা প্রদান
May 19, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক প্রমথ পাল পিনাকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে করোনা দুর্যোগে অসহায় অর্ধশত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে শমশেরনগর স্টেশন রোডস্থ প্রয়াত সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স কৃষিভান্ডারে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক আলমগীর হোসেন, মোনায়েম খান, সুমন আহমদ ও মেসার্স কৃষিভান্ডারের ব্যবস্থাপক গৌরাঙ্গ মোহন পাল। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু ও লবণ।



মন্তব্য করুন