কমলগঞ্জে নগদ অর্থ সহায়তা প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় ঘোষিত করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ মানুষকে ব্যাংকিং পরিসেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির আওতায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারনে দেশব্যাপী জনপ্রতি নগদ ২৫০০ টাকা ও ২০ কেজি চাল প্রদান করা হবে। ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
২০ মে বুধবার বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসুচী সংক্রান্ত উপজেলা কমিটির এক সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হ্ইুপ ও অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি। সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেযারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ. উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।



মন্তব্য করুন