চান্দগাঁও একতা যুব সংঘের ঈদ উপহার বিতরণ

May 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের চান্দগাঁও এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ চান্দগাঁও একতা যুব সংঘ।

রবিবার ২৪ মে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সেঞ্চুরী টেইলার্সের স্বত্বাধিকারী মোঃ সালাউদ্দিন আহমদ, সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ মনির আহমদ, সাধারণ সম্পাদক মোঃ কায়ছর আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ছাতির আলী, কোষাধক্ষ্য মোঃ শাহাবুদ্দিন, সদস্য ফখরুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুল জলিল, মাহমুদ ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুর রহমান, তারেক আহমদ, সুরুজ আলী ও রুমেল আহমদ।

এসময় এলাকার সমস্ত সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রবাসী ছালেক আহমদ ও মাইনুদ্দিন সহ আরও কয়েকজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com