(ভিডিওসহ) কমলগঞ্জে ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকের মানববন্ধন অনুষ্ঠিত

May 29, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ত্রাণের দাবিতে কমলগঞ্জ চৌমুহনা এলাকায় মানব বন্ধন পালন করেছে।
শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখার আয়োজনে শুক্রবার ২৯ মে সকাল ১১ টা থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন কমলগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মছব্বির খান, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সদস্য সাদেক হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়রের কাছে পৃথক ভাবে তালিকা সরবরাহ করলেও তাদেরকে কোন ত্রাণ দেয়া হয়নি।
এবিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান জানান, জেলা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ইতোমধ্যে ১ টন ৭শ কেজি ত্রাণ বিতরন করা হয়েছে। তিনি আরও বলেন, সভাপতি-সম্পাদক যোগাযোগ করলে বা জেলা সভাপতি-সম্পাদকের মাধ্যমে আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অনেকের বিষয়ে স্থানীয় মেয়র ও চেয়ারম্যানদের বলে দেয়া হয়েছে বেকার শ্রমিকদের মধ্যে ত্রাণ বিতরণ করতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com