এসএসসিতে জিপিএ-৫ পেল মুনতাহা
June 1, 2020,

কমলগঞ্জ প্রতিনিধি॥ তাহসিন মুনতাহা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহিন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
এর আগে মুনতাহা একই স্কুল থেকে জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেছিল।
মুনতাহা কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা গ্রামের অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর মোঃ রফিকুর রহমানের কন্যা এবং হবিগঞ্জের সাংবাদিক কামরুল হাসানের ভাগনী। সে লেখাপড়া করে ভবিষ্যতে ভালো মানুষ ও চিকিৎসক হতে চায়। এজন্য সকলের নিকট দোয়া চেয়েছে।



মন্তব্য করুন