কুলাউড়ায় করোনা নতুন করে আক্রান্ত ৭ জন

June 4, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় নতুন করে আরো ৭ জন পুরুষ নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার ৩ জুন রাতে তাঁদের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান।

নুতন করে করোনায় আক্রান্ত ৭ জনের মধ্যে কুলাউড়া পৌরসভা এলাকার মাগুরার ৩ জন, কর্মধার ভান্ডারীগ্রামের ১ জন, হাজিপুরের কেওলাকান্দির ১ জন, ব্রাম্মণবাজারের লামাপাড়ার ১ জন ও কাদিপুরের কৌলারশির ১ জন।  তাঁদের ৭ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। এরমধ্যে ৫ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিককালে লকডাউন শিথিল করায় অবাধে স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারনের অযথা যত্রতত্র ঘোরাফেরার কারনে কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহন করা না হলে করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com