কুলাউড়ায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ

June 4, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ধর্মী কুর্মী নামে (১৮) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে উপজেলার বরমচাল চা বাগানের অফিস লাইন বস্তির ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। সে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ধর্মী কুর্মী কুলাউড়ার বরমচাল চা বাগানের চা শ্রমিক যোগ্য কুর্মীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মী সব সময় নিজের ঘরে থাকতো। বুধবার প্রতিদিনের মতো ধর্মীর বাবা, মা কাজে যান। বিকেলে কাজ থেকে বাড়িতে ফিরে তারা দেখতে পান ধর্মীর গলায় ফাস অবস্থায় লাশ। স্থানীয়ভাবে বিষয়টি গোপন করার চেষ্টা হয়েছিলো বলে জানা যায়। তবে খবর পেয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। লাশটির প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের ময়নাতদন্তের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়।

এদিকে স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মী জানান, বুধবার সন্ধ্যার কোন এক সময় ঘরের সবার অজান্তে ধর্মী কুর্মী ঘরের আড়ায় গলায় রশী দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেলে পুলিশকে জানানো হয়। সে কেন এটি করেছে পরিবারের কেউ বলতে পারছেন না।

কুলাউড়া থানার পরিদর্শক(তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, আমি ঘটনাস্থলে এসে লাশের সুরতাহল শেষে লাশ উদ্ধার করেছি। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সুরতহালে তাঁর গলায় রশির ফাসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com