কুলাউড়ায় বঙ্গবন্ধু উদ্যানে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী
June 6, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্য কেন্দ্র ঘোষিত কর্মসূচীর সাথে সংগতি রেখে বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে।
৫ জুন শক্রবার কুলাউড়া শহরের ‘বঙ্গবন্ধু উদ্যানে’ এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, ছাত্রলীগ নেতা রায়হান সাজু, তানিম আহমদ চৌধুরী, আকাশ আহমদ প্রমুখ।
এ সময় তারা সামাজিক দূরত্ব মেনে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।



মন্তব্য করুন