(ভিডিওসহ) কুলাউড়ায় সেনাবাহিনী মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহ নির্মাণ করে দিল

June 7, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর কল্যাণ তহবিল হতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১৭ আর্টিলারি ব্রিগেডের অধিনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক ব্যবস্থাপনায় সেনাবাহিনীর অবসসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মুক্তিযোদ্ধা পরিবারকে ৫ লক্ষ টাকা ব্যয়ে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।
রোববার ৭ জুন দুপুর ২ টায় কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অবঃ) মরহুম আব্দুল গণি মিয়ার স্ত্রী কুটিনা বেগমের কাছে নির্মানকৃত ঘর ও ঘরের আসবাবপত্র হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্ণেল হানিফুর রহমান ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, ১৮ আর্টিলারী ডিভিশনের ক্যাপ্টেন সাজ্জাদ আবিদ, কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, সাংবাদিক মাহফুজ শাকিল, এইচ ডি রুবেল, ইউপি সদস্য আজাদ মিয়া, মৃত সেনা মুক্তিযোদ্ধার ছেলে শাহ আলম ও মনু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা।
বাসস্থান হস্তান্তর শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। গৃহ নির্মাণে আসবাবপত্র ছাড়াও একটি টিউবওয়েল, টয়লেট, রান্নাঘরে গ্যাসের চুঁলা ও বিদ্যুতের ব্যবস্থা করে দেয়া হয়।
মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল মরহুম আব্দুল গণির স্ত্রী কুটিনা বেগম জানান, সেনাবাহিনীতে চাকুরীকালীন সময়ে ১৯৮৮ সালে তাঁর স্বামী মারা যাওয়ার পর ৪ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানকে নিয়ে বাঁশের বেড়ার ঘরে খুবই কষ্ট করে দিনযাপন করে আসছিলেন। ঘরটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল, সামান্য বৃষ্টি দিলেই পানি পড়তো। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী মজবুত করে একটি পাকা ঘর তৈরি করে দেওয়ায় সেনাবাহিনী সহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও মহান আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com