রাজনগরে এক দম্পতি সহ ৩ জনের করোনা আক্রান্ত সনাক্ত

June 9, 2020,

শংকর দুলাল দেব॥ রাজনগরে আরো ৩ জনের শরীরে করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। ৮ জুন রাতে রোববার সিলেট পিসিআর ল্যাব থেকে এ ৩ জনের মধ্যে ২ জনের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১ জনের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন গত ৯ জুন উভয় হাসপাতাল থেকে রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তাকে জানানো হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, গত ৮ জুন সন্ধ্যায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে রাজনগরের ৩ জনের মধ্যে ২ জনের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১ জনের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন গত ৯ জুন উভয় হাসপাতাল থেকে রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশকে বিষয়টি জানানো হয়। জানাযায়, নতুন আক্রান্তের ২ জন উপজেলা উত্তরভাগ ইউনিয়নের বড়দল গ্রামের স্বামী-স্ত্রী। অপরজন উপজেলার বানারাঐ গ্রামের বাসিন্দা। তিনি কাজের সূত্রে সিলেটের বিয়ানীবাজার থাকতেন। করোনা পজিটিভ হওয়ার পর বর্তমানে তিনি নিজ বাড়ি বানারাঐ গ্রামে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে বড়দল গ্রামের ঐ দম্পতি সহ তাদের পরিবারের অন্য ৭ জনকেও হোম কোয়ারেন্টাইনের রাখা হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের সানচু মিয়া (৪৫) নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। গত ২৪ এপ্রিল উপজেলার খারপাড়া গ্রামে ১ জন এবং গত ৯ মে রাজনগর থানার আরেক এস.আই করোনা আক্রান্ত সনাক্ত হন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বর্ণালী দাস জানান, সরকারের যথাযথ নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে যেমন কার্যক্রম অব্যাহত আছে তেমনি যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য স্বাস্থ্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com