কুলাউড়ায় পাচারকৃত গরু নিলামে বিক্রি

June 10, 2020,

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় পাচারকৃত ২টি গরু প্রায় এক বছর পর ১০ জুন বুধবার উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। মৌলভীবাজারের বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে এ নিলাম কার্য সম্পন্ন করা হয়।
সূত্রে জানা যায়, বছরের ১৪ জুন ভারত হতে পাচারকারী লোকজন গরু দুটি বাংলাদেশে নিয়ে আসলে কুলাউড়ার সীমান্তবর্তী মুরইছড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গরু দুটি আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী লায়েক মিয়ার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করে বিজিবি। এরপর থেকে গরু দুটি কুলাউড়া থানার এস আই হারুন আল রশীদের তত্ত¡াবধানে বেসরকারি লোকজনকে দিয়ে এক বছর লালন-পালন করা হয়। মামলার বিজ্ঞ বিচারক বিশেষ ট্রাইবুন্যাল মৌলভীবাজার গরু দুটি প্রকাশ্যে নিলামের জন্য গত ৩ জুন আদেশ জারি করেন। এরই প্রেক্ষিতে বুধবার সাড়ে ১১ টায় কুলাউড়া থানা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে গরু দুটি প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী, এস আই হারুন আল রশীদসহ থানা পুলিশের সদস্যসহ নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা। নিলাম ডাকে কুলাউড়ার বিভিন্ন এলাকার ১২ জন লোক অংশ গ্রহণ করলে সর্বোচ্চ ৭৬ হাজার টাকা দামে গরু দুটি ক্রয় করেন পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মতিনের ছেলে সবুজ মিয়া নামের এক ব্যক্তি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com