কুলাউড়ায় নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত মোট ৩৫

June 11, 2020,

এইচ ডি রুবেল: প্রাণঘাতী করোনাভাইরাসে কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১২ জন পুরুষ ও মহিলা নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা এমন একটি ভাইরাস যা মানুষের ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টি করে- যা পূর্বে বিজ্ঞানীদের অজানা ছিল- চীন থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের বেশিরভাগ দেশে  করোনাভাইরাস এমন একটি সংক্রামক ভাইরাস যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি।

১০ জুন বুধবার মধ্য রাতে তাঁদের করোনা পরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বিষয়টি ১১ জুন সকালে নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক।

নুতন করে করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ফাতেম, রাজু, তাহমিনা, রুমা, নিশাত, নাসির ও সাদিয়া রহমানসহ ৭ জন এবং বরমচাল ইউনিয়নের নন্দননগর এলাকার অংকন চক্রবর্তী, অংকুশ চক্রবর্তী, পপি চক্রবর্তী, ঐশী চক্রবর্তী ও আম্বিয়া চক্রবর্তীসহ ৫ জন। এনিয়ে মোট ১২ জনে কোভিড ১৯ এর পজেটিভ রিপোর্ট গত বুধবার রাত ১ টায় হাসপাতাল কতৃপক্ষের কাছে এসে পৌছে।

নিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে। তাঁদের ১২ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ভাইরাসটির আরেক নাম ২০১৯ – এনসিওভি বা নভেল করোনাভাইরাস। এটি এক ধরণের করোনাভাইরাস। করোনাভাইরাসের অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ছয়টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের ভাইরাসের কারণে সেই সংখ্যা এখন থেকে হবে সাতটি।

২০০২ সাল থেকে চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্স (পুরো নাম সিভিয়ার এ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) নামে যে ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে ৭৭৪জনের মৃত্যু হয়েছিল আর ৮০৯৮জন সংক্রমিত হয়েছিল। সেটিও ছিল এক ধরণের করোনাভাইরাস।

নতুন এই রোগটিকে প্রথমদিকে নানা নামে ডাকা হচ্ছিল, যেমন: ‘চায়না ভাইরাস’, ‘করোনাভাইরাস’, ‘২০১৯ এনকভ’, ‘নতুন ভাইরাস’, ‘রহস্য ভাইরাস’ ইত্যাদি।

এ বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগটির আনুষ্ঠানিক নাম দেয় কোভিড-১৯ যা ‘করোনাভাইরাস ডিজিজ ২০১৯’-এর সংক্ষিপ্ত রূপ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com