কুলাউড়ায় করোনা উপসর্গ এক ব্যক্তির মৃত্যু

June 11, 2020,

এইচ ডি রুবেল: মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় করোনা উপসর্গ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাফিক আহমেদ চৌধুরী নামের সত্তর উর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন সকালে উপজেলার রাউৎগাও ইউনিয়নের পালগ্রাম নর্তন গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

জানা যায়, গত কয়েকদিন ধরে রোনা উপসর্গ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, মৃত ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।

নতুনকরে করোনায় ২৬ জন সহ মৌলভীবাজার জেলায় মোট ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন, করোনা উপসর্গ নিয়ে মৃতু হয়েছে ১৮ জনের।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com