কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গরু বিতরণ

June 13, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ৪৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রাঙ্গণে সুফলভোগিদের মধ্যে জনপ্রতি ১ টি করে বকনা গরু ও জনপ্রতি ১২৫কেজি দানাদার খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একে এম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোহাম্মদ মেহেদি, কর্মধা ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক প্রমুখ।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্বেগে উপজেলায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে জনপ্রতি ১ টি করে বকনা গরু এবং জনপ্রতি ১২৫ কেজি দানাদার খাদ্য ৪৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়।
জানা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পরবর্তীতে প্রকল্পের সুফলভোগিদের গরুর ঘর তৈরির জন্য উপকরণ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com