মনু নদীর ২ শত মিটার বাধঁ নদী গর্ভে বিলীন

ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া উপজেলা ১০ নং হাজীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর মাথাবপুর/গাজীপুর গ্রামের বাসিন্দা মিটু চন্দ্র ও সোহাগ আহমদ এর বাড়ির সম্মুখে মনুর নদীর প্রতিরক্ষা বাধেঁর মধ্যখানে প্রায় ৩০ মিটার বাধঁ নদী গর্ভে বিলিন হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মনুনদী প্লাবিত হলে উক্ত স্থনে ভাঙ্গন দিয়ে বাধঁ এর সন্নিকটের সোহাগ আহমদ ও মিটু চন্দ্র বাড়ী সহ ইসমাইপুর রনচাপ মনু, মাথাবপুর, তুকলি, রজনপুর, পাবই সহ এলাকার বন্যা কবলিত হয়ে আউশ ফসল ও বসত বাড়ী সহ কোটি টাকার ক্ষয়ক্ষতি আশংকা করা হচ্ছে উক্ত এলাকা ছাড়াও মৌলভীবাজার জেলার রাজনগর ও কমলগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন বন্যা কবলিত হয়ার আশংকা রয়েছে। বিষয়টি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেনন্ড্র শকর চক্রবর্তী ,উপবিভাগীয় প্রকৌশলী খুরশেদ আলম, উপসহকারী প্রকৌশলী সরোয়ার আলম কে অবহিত করা হয়েছে।



মন্তব্য করুন