কুলাউড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের হাসপাতাল পরিদর্শন

June 15, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে পিপিই বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু। সরকারি সফর উপলক্ষে ১৪ জুন ১৪ জুন রোববার দুপুরে হাসপাতালের উদ্যোগে হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দিক ও বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথাগুলো তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান প্রমুখ।
মতবিনিময় শেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে পিপিই বিতরণ করা হয়। এরপর হাসপাতাল এবং থানায় স্থাপিত জীবাণুনাশক টানেল এর উদ্বোধন করেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com