কমলগঞ্জে সরকারি নালায় নামলে প্রতিপক্ষের হামলা

June 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইদাইল গ্রামে সরকারি নালায় মাছ ধরার ঝাপ ফেললে বাড়ি থেকে ডেকে নিয়ে দুরুদ মিয়া (৫৫) এবং আলমগীর হোসেন(১৬) নামে পিতাপুত্রকে কুপিয়ে গুরুতর আহত করলো প্রতিপক্ষ।এ ঘটনার কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গণনাস্থল পরিদর্শন করে জানা যায়, ১২ জুন বৃহষ্পতিবার সকালে দিকে আলমগীর হোসেন তার বাড়ির সামনে সরকারি নালায় মাছ ধরার ঝাপ ফেললে ১২.৩০ মিনিট স্থানীয় প্রভাবশালী মইদাইল গ্রামের একই পরিবারের আব্দুল করিম,আব্দুল গফুর,আব্দুল আজিজ, ও জাবুর মিয়া আলমগীরকে বাড়ি থেকে ডেকে নিয়ে ঝাপ ফেলল কেন এই বল অশ্লিল ভাষায় গালিগালাজ করে সে আপত্তি জানালে পূর্ব প্রস্তুতিক্রমে তাদের হাতে থাকা দা ও দেশিয় অস্ত্র সস্র দিয়ে মারতে চাইলে প্রান রক্ষার্থে চিৎকার করে বাড়িতে যায়, চিৎকার শুনে তার বাবা দুরুদ মিয়া বের হয়ে কি হয়েছে জানতে চাইলে তারা আলমগীর ও দুরুদ মিয়াকে মারধর শুরু করে এক পর্যায়ে করিমের হাতে থাকা দা দিয়ে দুরুদ মিয়ার মাথায় কুপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে । দুরুদ মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রক্তাক্ত জখম থাকায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় দুরুদ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৩ জুন রাতেই ৪ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। কমলগঞ্জ থানার এস আই অনিক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহত দুরুদ মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম জানান, আসামীরা আমার বাবা ও ছোট ভাইকে একা পেয়ে প্রনে হত্যার উদ্দেশ্য এই আক্রমণ চালায়। হামলার ঘটনায় থানায় লিখিত এজাহার দেয়ার পর আমি আমার পিতাকে নিয়ে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসার কাজে থাকার সময় তারা মামলা করলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। তিনি সঠিক বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com