কুলাউড়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে আরও ৮ জন

এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখন উপজেলার প্রায় ওলিগলিতেই ঢুকে পড়েছে। উপজেলায় নতুন করে আরও ৮ জন নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার ১৬ জুন সকালে তাঁদের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
নতুন করে করোনায় আক্রান্ত ৮ জনের মধ্যে কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকার ৭ জন ও কর্মধা ইউনিয়নে ১ জন সহ মোট ৮ জন।
এছাড়া গত রাত ১৩ জুন রাতে হাসপাতালের ডাক্তার ১ জন, পৌর এলাকার মাগুরার ১ জন, হাজিপুর ইউনিয়নের কেওলাকান্দি এলাকার একই বাড়ির ২ মহিলা ও ১ পুরুষ সহ ৩ জনসহ মোট ৫ জনের করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এনিয়ে ১৩ জুন রাত ও আজ ১৬ জুন সকাল পর্যন্ত মোট ১৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পাওয়া গেছে।
তাঁদের ১৩ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।



মন্তব্য করুন