কুলাউড়ায় নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

June 18, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় নিখোঁজের একদিন পর সালমান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৮ জুন বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ভাটেরা ইউনিয়নের সিংনাথ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমান সিংনাথ গ্রামের সাহাদ মিয়ার ছেলে।
জানা যায়, বুধবার ১৭ জুন সন্ধ্যায় সে ঘর থেকে বাহিরে যাওয়ার পর আর বাড়িতে ফিরেনি। পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর তাঁদের বাড়ির পাশের একটি জংগলে সালমানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহত কিশোরের লাশ উদ্ধার করেছে। হত্যা না আত্মহত্যা লাশ ময়নাতদন্তের পর বলা যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com